• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন / ২০৪
ফরিদপুরের চরভদ্রাসনে মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষে মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা ও সকল সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন । সকাল ৮টায় শহীদদের স্মৃতি ফলকে শ্রদ্ধঅঞ্জলি অর্পন করা হয়েছে। উপজেলা স্বাধীনতা ভাষ্কর্যে একের পর এক পুস্প স্তবক অর্পন করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উন্নয়ন প্রকল্প অফিসার মনজুর সামাদ, মহিলা বিষয়ক অফিসার সারমিন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত থেকে একের পর এক শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।

জানা যায়, প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পুস্প স্তবক অর্পন করেন। এর পর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত ইসলামী, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা ফয়ার সার্ভিস ষ্টেশন, ০৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা সাংবাদিক পরিবার, উপজেলা মানবাধিকার সংস্থা ও উপজেলা জাকের পার্টি সহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এছাড়া চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে শিশুদের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা চত্বরে চারুকারু মেলা।