• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় যুব দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৯:০০ অপরাহ্ন / ৩
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় যুব দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালিত

এম,এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ “দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় যুব দিবস – ২০২৬ উদযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্র্যালী বের করা হয়। র্র্যালীটি উপজেলা চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়।

র্র্যালী শেষ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

এ সময় আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার, অফিসার ইনচার্জ সফর আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা রাফায়েত উল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন ও সাংবাদিক মেজবাহ উদ্দিন সহ অন্যান্যরা।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওবাইদুল বারী খান দিপু, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক আবুল কালাম, আব্দুস সালাম, লিয়াকত আলী, সাইফুর রহমান, মোস্তফা কামাল, সাজ্জাদ হোসেন ও বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষার্থী, যুব প্রশিক্ষণার্থী সহ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
​অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ২০ জন সফল ও উদীয়মান যুবক-যুবতীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।