• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন / ০
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এমইউজের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

খুলনা থেকে এম রোমানিয়াঃ প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়নের সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি আলহাজ আবু তৈয়ব।

অনুষ্ঠান পরিচালনা করেন,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এ এইচ এম শামিমুজ্জামান।

আলোচনা সভায় বক্তৃতা করেন, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন সজল, দৈনিক জন্মভূমির নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের, দৈনিক জন্মভূমির বার্তা সম্পাদক ইয়াসির আরাফাত রুমি, এস এ টিভির ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি. এমইউজের সহ সাধারণ সম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক খাইরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, সময় টিভির ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মামুন রুবেল, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান নুরুল আমিন নুর, সময় টিভির রিপোর্টার তানজিম আহমেদ, সময় টিভির ক্যামেরাপার্সন আব্দুল হালিম, এমইউজের সদস্য মাসুদ আল হাসান, মাসুদ রানা, মুশফিক মেহেদী, আসিফ আমিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থততা দীর্ঘায়ূ কামনা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।