• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০টি পরিবারের স্থাপনা উচ্ছেদ 


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন / ১৩৯
পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০টি পরিবারের স্থাপনা উচ্ছেদ 

মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালত  পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবস্থিত ৫০টি পরিবারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

উপজেলার পানি উন্নয়ন বোর্ড অফিসের পশ্চিম পাশে এ সমস্ত বসতি প্রায় ৫০ বছর আগে। যা পানি উন্নয়ন বোর্ডের জায়গা হওয়ায় বোর্ড কর্তৃপক্ষ উচ্ছেদের জন্য আবেদন করেন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের লিখিত আদেশ মোতাবেক বসতিদের উঠে যাওয়ার জন্য কয়েবার নোটিশ প্রদান করেন। তারা এ ব্যাপারে কোন কর্ণপাত না করায় সর্বশেষ বুধবার (০৮ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান পরিচালনা করেন জেলা আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আসাদুজ্জামান আরিফ, উপজেলা নির্বাহী অফিস ওয়াসিউজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফজলে রাব্বী।

এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রিফাত বিন রফিক, এস,ও মোতালেব হোসেন এবং ফায়ার সার্ভিস ও থানা পুলিশ।

এ দিকে জমির মালিক দাবীদার তারক চন্দ্র সানা ভিডিও সাক্ষাতকারে ও জমির সকল কাগজ পত্র দেখিয়ে বলেন তাদের পৈত্রিক সম্পত্তি। এছাড়াও যার সকল রেকর্ড, নামপত্তন, সর্বশেষ খাজনার দাখিলা উপস্থিত সাংবাদিকদের দেখান।

অন্যদিকে আদালতে মামলা চলমান রয়েছে। তবে কোন আদেশ দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ অভিযান হচ্ছে।

আরডিসি আসাদুজ্জামান আরিফ বলেন, উচ্ছেদের আদেশ মোতাবেক উচ্ছেদ করা হচ্ছে। আমি আইন প্রয়োগকারী সংস্থার লোকদের নিয়ে আসছি যাতে কোন আইনশৃঙ্খলার অবনতি না ঘটে।