• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দ্বিতীয় তলা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:২৫ অপরাহ্ন / ২০
টুঙ্গিপাড়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দ্বিতীয় তলা

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মচারী ক্লাবের উদ্যোগে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ টুর্নামেন্টে উপজেলা পরিষদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন।

খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে দ্বিতীয় তলা দল চ্যাম্পিয়ন এবং চতুর্থ তলা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা নির্বাহী অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। উপজেলা প্রশাসন, টুঙ্গিপাড়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে কর্মচারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপজেলা আইসিটি দপ্তরের নিরঞ্জন। সেরা গোলদাতা হন আনসার সদস্য আসাদ এবং সেরা গোলকিপার নির্বাচিত হন উপজেলা পরিষদের কর্মচারী আশারত।

আয়োজকরা জানান, কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও শারীরিক সুস্থতা বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ ধরনের ক্রীড়া আয়োজন করা হয়েছে।