• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জাতীয় যুব দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন / ১
জাতীয় যুব দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা মিনি স্টেডিয়ামে শুক্রবার বিকেলে জাতীয় যুব দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপি জাতীয় যুব দিবসের এ সমাপনী অনুষ্ঠানে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মোনোয়ার হোসেন খান।

উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্ব বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজ উদ্দিন, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ মজুমদার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেল প্রমুখ।
খেলায় প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থা ফুটবল একাদশ টাইব্রেকারে ইছামতি যুব উন্নয়ন সংস্থা ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার তাসমীয়া আক্তার রোজীর হাত থেকে প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি সুমন মজুমদার টাম্পিয়ন ট্রফি এবং ইছামতি যুব উন্নয়ন সংস্থার সভাপতি রোজিফা খাতুন রানার্সআপ ট্রফি গ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৩ জন যুব সংগঠক ও একজন সফল উদ্যোক্তাকে যুব দিবসের ক্রেস্ট প্রদান করা হয়।