• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু


প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন / ১৩
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আব্দুল হালিমের মৃত্যু

খুলনা ব্যুরোঃ খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আব্দুল হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।

এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর মাথা ও বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে তাঁকে গুলি করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।