• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

খুলনার ঐতিহ্যবাহী ‘বাংলা বাউল’ সংগঠনের ১৮ বছরে পদার্পণ : সভাপতি পদে পরিবর্তন


প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন / ৫০
খুলনার ঐতিহ্যবাহী ‘বাংলা বাউল’ সংগঠনের ১৮ বছরে পদার্পণ : সভাপতি পদে পরিবর্তন

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা বাউল’ ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করেছে। দীর্ঘদিন ধরে সংগঠনটি নানা সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

সংগঠন সূত্রে জানা যায়, মোঃ আতিয়ার রহমান সানা ২০২৪ সালে ‘বাংলা বাউল’-এর সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং প্রায় তিন বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করেন। তবে ২০২৬ সালের ১৭ এপ্রিল তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এদিকে, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রখ্যাত জাতীয় পত্রিকা দৈনিক মুখপত্রের খুলনা স্টাফ রিপোর্টার মোঃ রাজিবুল ইসলাম রাজীবকে নবাগত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সংগঠন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আগামী তিন বছর নতুন নেতৃত্বের মাধ্যমে ‘বাংলা বাউল’-এর সকল কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালীভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতি শিগগিরই এক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সংগঠনের নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।