• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

কৃষি ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগে গ্রাহকের প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাৎ


প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ৭৮
কৃষি ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের অভিযোগে গ্রাহকের প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাৎ

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনলাইন চেকের মাধ্যমে প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকের কিছু কর্মকর্তার বিরুদ্ধে।

ভুক্তভোগী মো. ইব্রাহিম হোসেন জানান, তার হিসাব নম্বর ১৪১২০৩১০১৩৮৮০ থেকে গত ৬ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টা ২৬ মিনিটে ১ লাখ ৮৫ হাজার টাকা উত্তোলন করা হয়। এ সময় মোবাইলে এসএমএস পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন এবং তাৎক্ষণিকভাবে মোরেলগঞ্জ শাখায় গিয়ে অভিযোগ করেন।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মোরেলগঞ্জ শাখার এক কর্মকর্তা তোহা তার কাছ থেকে ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনটি চেক গ্রহণ করেন। ওই চেকগুলোর মধ্যে একটি ব্যবহার করে তার অজান্তেই টাকা উত্তোলন করা হয়েছে।

জানা গেছে, চেকটি নগদায়ন করা হয় বাংলাদেশ কৃষি ব্যাংকের বটিয়াঘাটা শাখা থেকে। এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক ওয়াহিদ ইসলাম স্বীকার করেন যে, গ্রাহককে অবহিত না করেই টাকা উত্তোলন করা হয়েছে। এমনকি যিনি টাকা গ্রহণ করেছেন, তার কোনো পরিচয়পত্রও সংগ্রহ করা হয়নি, যা ব্যাংকিং নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী। তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় গ্রাহকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং ব্যাংকিং সেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন