• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

মধ্যনগরে জমির সীমানা ঠিক করতে গিয়ে তৃতীয় পক্ষের মারপিট লুটপাটের অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন / ১
মধ্যনগরে জমির সীমানা ঠিক করতে গিয়ে তৃতীয় পক্ষের মারপিট লুটপাটের অভিযোগ

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের মাচিমপুর গ্রামে জমির সীমানা ঠিক করতে গিয়ে তৃতীয় পক্ষের দুই দফা মারামারি লুটপাটের অভিযোগ।

২৬ নভেম্বর শনিবার ইউপি সদস্য হাবিবুর গংরা মারপিট ও স্বর্ণ অলংকার লুটের ঘটনার অভিযোগ উঠেছে। জানা যায়, একই গ্রামের বাবু মাখন দাস ও মোঃ মোতালেব এর ছেলে মোঃ বিল্লাল মিয়ার জমির সীমানা ঠিক করার জন্য, আমিন নিয়ে সরজমিনে যান।

পরে তৃতীয় পক্ষ ইউপি সদস্য হাবিবুর রহমানের বাবা আঃ লতিফ মিয়া ও বিল্লাল মিয়া একপর্যায়ে কথার কাটাকাটি হয়। পূর্ব শত্রুতার জেরে বাগবিতণ্ডা শুরু হলে জমি মাপের কাজ বন্ধ হয়ে যায়। ঝগড়াটে তারা নিকট স্বজন চাচাতো ভাই। পরে দুপুর ১২ টার দিকে বিল্লাল মিয়া গ্রামের মতিন মিয়ার দোকানে গেলে, ইউপি সদস্য হাবিবুরের লোকজন বিল্লালকে মারপিট করারও অভিযোগ তুলেছে বিল্লাল মিয়া। তাছাড়াও তাকে হাবিবুর ও তার লোকজন প্রাণেমারার হুমকি দিয়েছে এমন অভিযোগ বাড়িতে এসে স্বজনদের যানায়। তখনেই এঘটনার উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়,এবং পরিস্থিতি ধীরে ধীরে আশংকাজনক দেখা দিলে ৯৯৯ নাম্বারে কল করেন ময়না আক্তার। পরে মধ্যনগর থানার পুলিশ ঘটনা স্থল ও হাবিবুর রহমানের বাড়িতে পুলিশ যাওয়ার কারণে, হাবিবুরের লোকজন ক্ষিপ্ত হয়ে উত্তেজিত হয়, এবং উত্তেজনা বিরাজমান ছিল এমনটাই বলেছিলেন এলাকাবাসী।

এমন সময় ময়না আক্তার তার ভাইদের নিয়ে পুলিশের সাথে দেখা করতে যায়। তখন হাবিবুর দলবল নিয়ে,ময়নার লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে ময়নার পরনে গয়না ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, ময়না আক্তারের গলায় থাকা চেইন সহ শরীরের অন্য পরিহিত চার বড়ি স্বর্ণ লুট করেছে অভিযুক্তরা।

এবিষয়ে ময়না আক্তার বাদী হয়ে শুক্রবার রাতে মধ্যনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জমি মাপকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে। তখন এঘটনা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়,এবং পরিস্থিতি ধীরে ধীরে আশংকাজনক দেখা দিলে ৯৯৯ নাম্বারে কল করেন ময়না আক্তার। পরে মধ্যনগর থানার পুলিশ ঘটনা স্থলে যায়,

মধ্যনগর থানার দায়িত্ব পালন অফিসার উৎপল কুমার শাহা বলেন,অভিযোগ পেয়েছি, ওসি মহোদয় এসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।