• ঢাকা
  • শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

মুন্সীগ‌ঞ্জে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন / ২
মুন্সীগ‌ঞ্জে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার খাসমহল বালুচর দক্ষিণপাড়া, ডিসি প্রজেক্ট এলাকায় অবস্থিত হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাসিনা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক রুবেল মাদবরের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছিলেন সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।

শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন হা‌সিনা প্রি ক‌্যা‌ডেট একা‌ডে‌মির পরিচালক ও প্রধান শিক্ষক তানিয়া আক্তার। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন

সিরাজদিখান উপজেলা শাখা এনসিপি সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি  মোহাম্মদ ইমরান হোসেন বাদল।  বিদ‌্যাল‌য়ের দাতা সদস‌্য মোঃ না‌য়েব আলী, অ‌ভিবাবক সদস‌্য মোঃ শারজাহান, বিএন‌পি নেত‌া মোঃ শাহালম, অ‌ভিভাবক সদস‌্য হা‌সিনা আক্তার, মোঃ মাসুম, ইউনিক স্কু‌লের প‌রিচালক ও প্রধান শিক্ষক মোঃ জা‌হিদ হাসান,  অনুষ্ঠা‌নে সঞ্চালনায় ছি‌লেন কু‌ড়ি কিন্ডার গা‌র্টেন এর  প‌রিচালক ও প্রধান শিক্ষক  মোঃ ইব্রা‌হিম হো‌সেন,  শিক্ষক মোঃ মা‌হিদুল, মোঃ ম‌নিরুজ্জ‌ামান, মোঃ তান‌ভির ইসলাম তাস‌কিন, মোঃ তান‌জিল, মোঃ সুলতান মাহামুদ, রিপা আক্তার, ইয়াস‌মিন আক্তারসহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরা উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। পাশাপাশি ২০২৬ সালে পঞ্চম শ্রেণির সম্পন্ন করা শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ভাবে বিদায় জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সাফল্য, মেধা ও মননশীলতার বিকাশে উৎসাহিত করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনে সুশিক্ষিত, আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়া এবং নতুন শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের এমন উদ্যোগ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।