• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার তিন


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন / ১
খুলনায় আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার তিন

খুলনা ব্যুরোঃ খুলনায় পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানি’র শীর্ষ নেতা হিসেবে পরিচিত শহিদুল ইসলাম সিজান।

মঙ্গলবার গভীর রাতে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে খুলনা সদর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অন্য দুজন হলেন নগরীর টুটপাড়া এলাকার হাবি সাত্তার ও মো. নয়ন ওরফে নাঈমুর রহমান।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শর্টগান, চার রাউন্ড গুলি, একটি ওয়াকিটকি এবং ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সিজান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি খুলনার আলোচিত ‘বি কোম্পানি’ গ্রুপের শীর্ষ নেতা। সিজান ও তার সহযোগীদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।