

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান এমপি। সোমবার সকালে নাকোল ইউনিয়নের মধুপুর থেকে শুরু করে নাকোল বাজার দুর্গা মন্দির, ঘাসিয়াড়া মাঝিপাড়া দুর্গা মন্দির, রাখানগর বাজার দুর্গা মন্দির, নোহাটা পালপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, তারাউজিয়াল দুর্গা মন্দির, সাচিলাপুর বাজার সার্বজনীন দূর্গা মন্দির, তারাউজিয়াল আদিবাসীপাড়া দুর্গা মন্দির, সাচিলাপুর কুণ্ডুপাড়া দুর্গা মন্দির, সদর পুজা মন্দির, চিলগাড়ী দুর্গা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। পূজামণ্ডপসমূহে মনোয়ার হোসেন খান সংক্ষিপ্ত বক্তব্যে সনাতন ধর্মাবলম্বীদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আকতার হোসেন ও আলমগীর হোসেন, থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাসউদ্দীন, মুন্সি রেজাউল করিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি রথীন্দ্রনাথ রায়, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আলম প্রদীপ, সব্দালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেল, সদস্য সচিব হেমায়েত হোসেন, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :