• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন / ৫
গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন বিএনপি নেতা আবু সোহেল জনি

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭) কে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন উক্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আবু সোহেল জনি। ইউনিয়ন বাসীর পাশে থেকে তিনি তাঁদের দুর্দশা, ভোগান্তি ও বিভিন্ন সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে চলেছেন।

এ সময় তিনি দলীয় মনোনয়ন পেতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ তৌফিকুল ইসলাম, সদস্য সচিব ফজলুল কবির দারা সহ জেলা ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দদের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন।

মোঃ আবু সোহেল জনি গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খাটিয়াগড় এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাইয়ের ছেলে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি দুর্গাপুর ইউনিয়নের গণমাণ্য ব্যক্তিবর্গ, দলীয় কর্মী-সমর্থক সহ ছোট-বড় সকলকে সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন সনাতনী ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দূর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তাঁর সমর্থকদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু সোহেল জনি বলেন, আমি মো. আবু সোহেল জনি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, আমি তা-ই করবো। দুর্গাপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এবং গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য, ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. কে এম বাবরের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মধ্যদিয়ে দুর্গাপুর ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করতে চান বিএনপির এই নেতা। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন পেলে ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেবেন এবং একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন গঠনে কাজ করবেন।