• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

জাপানে অনুষ্ঠিত ২০ তম এশিয়ান গেমসে অংশগ্রহনকারী ভারোত্তোলন খেলোয়ারদের সাথে সভাপতির মতবিনিময়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন /
জাপানে অনুষ্ঠিত ২০ তম এশিয়ান গেমসে অংশগ্রহনকারী ভারোত্তোলন খেলোয়ারদের সাথে সভাপতির মতবিনিময়

কাজল দত্ত, ঢাকাঃ জাপানে অনুষ্ঠিত ২০তম আইচী নাগয়া শহরে অনুষ্ঠিত হবে। উক্ত গেমসে বাংলাদেশ ভারোত্তোলন দল অংশগ্রহন করবে এই উপলক্ষ্যে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান (SGP, SUP, NDC, HDMC, PSC) ভারোত্তোলন খেলোয়াড়দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভাপতি নিজস্ব কার্যালয়ে খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, আমরা পদক পাবই এমন কোন দিক নির্দেশনা নাই। আমরা পদক পাওয়ার জন্য লড়ব। পদক না পেলে হতাশ হওয়ার কিছু নেই। তবে ডিসিপ্লিন যেন, কোন রকম ভঙ্গ না হয়।

এ সময় তিনি আরো বলেন, তোমরা শুধু ভারোত্তোলন দলেরই খেলোয়াড় নয়, তোমরা যাচ্ছ বাংলাদেশ দলের প্রতিনিধি হিসাবে। আমাদের ব্যবহারই বাংলাদেশের ব্যবহার, এমন কিছু করবা না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

তিনি বলেন, যদি ভালো করো তাহলে আমার দিক থেকে পুরস্কার আছে। এ সময় দলের সকলকে পকেট ভাতা হিসাবে ১০০ ডলার করে তিনি উপহার দেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিক এরিয়ার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও ফেডারেশনের সহ সভাপতি কোরবান আলী, যুগ্ম সম্পাদক বিদ্যুৎ কুমার রায়, কোষাধ্যক্ষ খলিলুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম কাজল।

খেলোয়াড়দের মধ্যে মার্জিয়া আক্তার ইকরা, স্মৃতি আক্তার, বৃষ্টি আক্তার, তৌকির হাসান, লোডার হিসাবে সুমাইয়া আক্তার ও প্রশিক্ষক বিশ্বাস আনিছুর রহমান।

অনুষ্ঠান শেষে ফটোসেশন ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়।