• ঢাকা
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে : এমপি মাওলানা আজীজুর রহমান


প্রকাশের সময় : অগাস্ট ৮, ২০২৬, ৯:২৫ অপরাহ্ন / ৯৭
খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে : এমপি মাওলানা আজীজুর রহমান

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ “যে যুবসমাজ মাঠে দৌড়ায়, মাদক তাদের ছুঁতে পারে না”—শার্শার সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এ কথা বলেছেন। শনিবার বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে জামায়াতের যুব বিভাগ আয়োজিত ‘জুলাই স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

​তিনি বলেন, খেলাধুলা শারীরিক সুস্থতার পাশাপাশি সমাজ ও মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে ভূমিকা রাখে। বর্তমান সমাজে মাদকের যে ভয়াবহতা বেড়েছে, তা থেকে তরুণদের ফিরিয়ে এনে একটি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তুলতে ক্রীড়া আয়োজনের বিকল্প নেই।

​গত ১ আগস্ট শুরু হওয়া এই টুর্নামেন্টের জমজমাট ফাইনালে মুখোমুখি হয় সোনাতনকাঠি কলোনী ফুটবল একাদশ ও টেংরা ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় সোনাতনকাঠি কলোনী একাদশ ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

​খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে শার্শা উপজেলা ও বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।