• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী


প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২০, ১:৫৯ পূর্বাহ্ন / ৭৮৭
বেড়াতে এসে গণধর্ষণের শিকার তরুণী

বিশেষ প্রতিবেদকঃ বেড়াতে এসে রাতভর গণধর্ষণের শিকার হলেন এক তরুণী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ৪ ধর্ষক কে আটক করেছে।

রোববার (১১ অক্টোবর) রাতে পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ মিয়া বলেন, ওই তরুণী থানায় এসে লিখিত অভিযোগ করে। এরপরই আমরা তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করেছি। তরুণী ধর্ষণ হয়েছে মর্মে অভিযোগ করলে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, ১৫ বছর বয়সের ওই তরুণী শনিবার (১০ অক্টোবর) নোয়াখালী থেকে পল্লবী এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে আসে। পারিবারিক কারণে বাবা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এক সময় ওই তরুণী বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। পরে তার স্বজনেরা সম্ভাব্য অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাচ্ছিল না। এরই মধ্যে সন্দেহভাজন ওই ধর্ষকরা তাকে ধরে নিয়ে যায় কালশীর একটি নির্জন মেসে। সেখানে ৬ থেকে ৭ জন তাকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে বলে ভুক্তভোগী তরুণী পুলিশের কাছে অভিযোগ করেছে। খবর পেয়ে তার পরিবারের লোকজন হাসপাতালে ছুটে আসে।