• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩২ অপরাহ্ন / ১৯
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার দিনব্যাপী বিজিবির একটি বিশেষ টহলদলের পাশাপাশি ঘিবা ও কাশিপুর বিওপি এবং বেনাপোল আইসিপির যৌথ টহল দল সীমান্তজুড়ে এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে ৮ বোতল বিদেশি মদ, ২ কেজি গাঁজা, ৯৮ বোতল এসকাফ সিরাপ, ৪০ বোতল কীটনাশক, ১২৯টি ভারতীয় শাড়ি, ৫টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ৭৫ প্যাকেট ফুসকা, ৭৫৬টি চকলেট, ২ কেজি কিসমিস এবং ৫৭১টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করে। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ১০ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে চলা মাদক ও চোরাচালান চক্রকে চিহ্নিত করে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে প্রতিনিয়ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।