• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব—-খুলনা রেঞ্জ ডিআইজি


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ৩:১৫ অপরাহ্ন / ৫৮
অর্থের বিনিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব—-খুলনা রেঞ্জ ডিআইজি

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা সুপারিশ গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডিআইজি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ কনস্টেবল পদে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। প্রতি একটি পদের বিপরীতে গড়ে প্রায় ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়োগ প্রক্রিয়ার প্রতিযোগিতামূলক চিত্র তুলে ধরে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল চক্র বা অসাধু ব্যক্তির মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

এদিন থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ডিআইজি। তিনি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।