• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

ছাত্র অধিকার পরিষদের নারীসহ বশেমুরবিপ্রবি ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন / ২২১
ছাত্র অধিকার পরিষদের নারীসহ বশেমুরবিপ্রবি ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

রবিবার রাতে পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি গঠন করা হয়েছে। ২ জন নারী সহযোদ্ধাদের নিয়ে গঠিত কমিটি ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

কৃষি বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী জসিম উদ্দিনকে আহব্বায়ক এবং একই বিভাগের শিক্ষার্থী সাইদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।

উক্ত কমিটিতে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সোহেল আহমেদকে সিনিয়র যুগ্ম-আহব্বায়ক, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইদ্রিস আলীকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সুরাইয়া ইয়াসমিন এবং তারিন আলম নামে দুজন নারী নেত্রীও রয়েছেন এই কমিটিতে।