

আজিজুল ইসলাম, শার্শা, যশোরঃ যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হাসিবুর রহমান শান্ত (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শার্শা থানাধীন বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) চঞ্চল কুমার বিশ্বাসের নেতৃত্বে একটি চৌকস টিম বসতপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় বসতপুর গ্রামের উত্তর মাঠপাড়ার মোঃ আব্দুস সাত্তারের বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে শান্তকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত হাসিবুর রহমান শান্ত শার্শা থানার বসতপুর গ্রামের মোঃ আব্দুস সালামের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :