• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ডিপজলের চোখে অপারেশন, দোয়া চাইলেন সবার


প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ১২:২৩ অপরাহ্ন / ১৬৭
ডিপজলের চোখে অপারেশন, দোয়া চাইলেন সবার

বিনোদন প্রতিবেদকঃ চিকিৎসার জন্য গত ২৪ মার্চ রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। সেখানে শনিবার (১ এপ্রিল) তার চোখে অপারেশন হয়। অপারেশনটি সফল হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ফেসবুক পোস্টের ক্যাপশনে ডিপজল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে খুব ভালোভাবে চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। আপনাদের সবার দোয়া প্রত্যাশা করছি। বেশ কিছু দিন ধরেই বাম চোখে সমস্যা অনুভব করছেন ডিপজল। চোখের ছানি অপারেশনের পর সমস্যা দেখা দেওয়ায় এর আগেও সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। পুনরায় একই সমস্যা দেখা দেওয়ায় আবারও সিঙ্গাপুর গিয়েছেন এই অভিনেতা।

সিঙ্গাপুর যাওয়ার আগে ডিপজল জানান, বাম চোখে একটু ঝাপসা দেখা দেওয়ায় সিঙ্গাপুর যাচ্ছি। তাছাড়া একবারে শারীরিক অন্যান্য চেকআপও করিয়ে আসবো। আমার ভক্ত ও দর্শকদের কাছে দোয়া চাচ্ছি। আমি যাতে সুস্থভাবে ফিরতে পারি, সবার কাছে এই দোয়া চাই।

আসন্ন ঈদুল ফিতরে ডিপজলের ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। মজার গল্প নিয়ে নির্মিত সিনেমাটির পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর।