• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন / ৭৫
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপন

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন -এর উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” গড়বো ক্রীড়ায় সেতুবন্ধন, করবো বাঁধা দূরীকরণ” – এ প্রতিপাদকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গোপালগঞ্জ প্রশাসন ভবনের সামনে থেকে
জেলা প্রশাসক ওবিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য এক র‍্যালী অনুষ্ঠিত হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।