

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিশুটির নাম চাঁন (২)। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের বাসিন্দা গোলাম রসুল ও ইয়াসমীন বেগমের সন্তান।
হাসপাতালের ভর্তি রেজিস্টার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. সৈয়েদা রুখশানা পারভীন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে প্রায় ২৩ মাস বয়সী শিশুটি সকালে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসা দেওয়ার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন।
আপনার মতামত লিখুন :