• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৯:২৮ অপরাহ্ন / ৩১
খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষটির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে হোটেলটির পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, সকালে ৫০২ নম্বর কক্ষে থাকা এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়। ওই সময় কক্ষটিতে দুইজন অতিথি ছিলেন। আগুন দেখতে পেয়ে তারা দ্রুত কক্ষ থেকে বের হয়ে নিরাপদে সরে আসেন।

খবর পেয়ে সকাল ৯টা ৯ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের উপপরিচালক মাসুদ সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

অগ্নিকাণ্ডে ৫০২ নম্বর কক্ষটির আসবাবপত্রসহ ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে। তবে আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

প্রাথমিকভাবে এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তী তদন্তে আরও নিশ্চিত হওয়া যাবে।

ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসায় হোটেলে অবস্থানরত অন্য অতিথিদের মধ্যে বড় ধরনের কোনো বিপদ তৈরি হয়নি।