

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের ০৯ নং কুশাখালী ০৫ ওয়ার্ড চরমটুয়া এলাকার গোলাপের বাপের বাড়ী মাসুদ আলমের ভোগ দখলীয় সম্পত্তি জোর জবর দখল করে প্বার্শবর্তী শাহাবুদ্দিন গং।জানা গেছে,গত ৬ ই সেপ্টেম্বর রোজ সোমবার বিকাল আনুমানিক ৪:৩০ মিনিটের সময় ভুক্তভোগী মাসুদ আলমের জমি জোরপূর্বক দখল করতে আসে অভিযুক্ত শাহাবুদ্দিন ও তার দুই ছেলে কামাল,বাবলু সহ বহিরাগত লোকজন।এসময় মাসুদ আলম বাঁধা প্রদান করলে দা-লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাদের গুরুতর জখম করে ।এ ঘটনায় এলাকার গন্যমান্য লোকজন মিমাংসার চেষ্টা করলে তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাহাবুদ্দিনের ছেলে কামাল সেনাবাহিনীতে নিযুক্ত থাকায় তার ভয় দেখিয়ে এলাকাবাসীর মনে ভীতি সৃষ্টি করে।এদিকে এলাকায় মিমাংসা করতে ব্যর্থ হওয়ায় ভুক্তভোগী মাসুদ আলম বাদী হয়ে চন্দ্রগন্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।
আপনার মতামত লিখুন :