• ঢাকা
  • রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন / ৭
শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক বিতরণ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সফল উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

​রবিবার সকালে ১০ টার সময় শ্রীপুর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফারদীন মনির অর্ণবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মণ্ডল (গোরঙ্গ বিশ্বাস), আইসিটি অফিসার আহমেদ মাহাফুজ, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকার যুব প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষ যুবসমাজ দেশের মূল চালিকাশক্তি। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবসমাজকে দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তোলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ৭ জন সফল ও উদীয়মান যুবকের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।