• ঢাকা
  • রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ৪ নেতা


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:০৭ অপরাহ্ন / ২
শার্শার কায়বা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী ৪ নেতা

আজিজুল ইসলামঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ৭ নম্বর কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আগ্রহ প্রকাশ করেছেন ইউনিয়ন ও উপজেলা বিএনপির চার প্রভাবশালী নেতা।

দলীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘোষণার পর কায়বা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী চার নেতা হলেন— কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রবিউল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, শার্শা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক মোঃ মশিউর রহমান এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন আহমদ।

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কায়বা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। তবে শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন কে পাচ্ছেন, তা নির্ভর করছে উপজেলা ও দলের সংশ্লিষ্ট নেতৃত্বের সিদ্ধান্তের ওপর।

এদিকে একই ইউনিয়নে চার নেতার মনোনয়ন প্রত্যাশার বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলীয় সিদ্ধান্ত এবং নেতাকর্মীদের সমর্থন নিয়ে শেষ পর্যন্ত কে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেটিই এখন দেখার বিষয়।