• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু !


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন / ৪
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জের : নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলীর দৌড় ঝাপ শুরু !

বিশেষ প্রতিবেদক, বরিশালঃ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিভিন্ন স্থানে দৌড়ঝাপ শুরু করেছে বিআরটিসির বরিশাল বাস ডিপোর ম্যানেজার জুলফিকার আলী।

গনমাধ্যমে সংবাদ প্রকাশের জের ধরে তিনি এখন জনৈক এক সাংবাদিকের আত্মীয় কে বদলি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী দিয়ে সরাসরি এবং মোবাইল ফোনে হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অন্যদিকে নিজেকে বাঁচাতে বিআরটিসি ম্যানেজার জুলফিকার আলী বিএনপি নেতাদের মাধ্যমে যোগাযোগ মন্ত্রীর কাছে বগুড়া বাড়ি বলে সহানুভূতি আদায় করতে বিআরটিসির চেয়ারম্যান সহ বিভিন্ন অফিসে দৌড় ঝাপ শুরু করেছে।

একাধিক সুত্রে জানা যায়, বিআরটিসি বরিশাল ডিপোর ম‍্যানেজার জুলফিকার আলী গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ঢাকায় অবস্থান করে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে।

বিআরটিসি বরিশাল বাস ডিপোর মধ্যে নাশকতার পরিকল্পনা ব্যাপক অভিযোগ রয়েছে ম‍্যানেজার জুলফিকার আলীর বিরুদ্ধে। ঘটনাটি খতিয়ে দেখতে বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার টিম বিআরটিসির বরিশাল বাস ডিপোতে গেলে ম‍্যানেজারকে পায়নি তারা। তবে নাশকতার পরিকল্পনার ভিডিও ফুটেজ সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে জানা যায়।

বিআরটিসি বরিশাল বাস ডিপো ম্যানেজার জুলফিকার আলী তার মুটো ফোনে কার কার সাথে কথা বলেছে সেটিও সংগ্রহের কাজ চলছে। অন্য দিকে ম‍্যানেজার সেই ঘটনার সিসি টিভি ফুটেজ ডিলেট করে দিতে পারে বলে ধারণা করছেন গোয়েন্দা সংস্থা গুলো।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে নাশকতার পরিকল্পনার সিসি টিভির ভিডিও অবৈধভাবে লেনদেনের প্রমাণ পত্র যাতে না থাকে সে জন্যই ম‍্যানেজার জুলফিকার আলী আগে থেকেই তার রুমে ক‍্যামেরা রাখেনি। তা ছাড়া সকল স্থানেই সিসি টিভির ভিডি ধারণকারী ক‍্যামেরা রয়েছে।

বিআরটিসি বরিশাল বাস ডিপোর ভেতর ম‍্যানেজারের রুমে বসে নভেম্বর ১২, ১৩,১৪ তারিখ রাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বিআরটিসি বরিশাল ডিপোর চালক রবিউল, মেজবার সাথে ঘন্টা ব‍্যাপি আলোচনা করেন। পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে সেনিয়াবাত সাদিক আব্দুল্লার অনুসারীদের সাথে তার কিসের এতো ঘনিষ্ঠতা। না কি শেখ হাসিনা দেশে আসছে সেই খবরে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা আকছেন। আওয়ামী লীগের সময় এই কর্মকর্তার চাকুরী হয়। আওয়ামী লীগের দলীয় কোটায়। আওয়ামী লীগের পরিবারের পরিচয়ে মন্ত্রীর সুপারিশ ক্রমে বিআরটিসিতে চাকুরী পাওয়া বরিশাল ডিপোর ম‍্যনাজার জুলফিকার আলী। বরিশালে কোন নাশকতার পরিকল্পনা করছেন সেটি ক্ষতিয়ে দেখতে হবে।

প্রয়োজনে সেদিনের ভিডিও চেক করে দেখা যেতে পারে। এবং ম‍্যানেজারের মুটো ফোনের নাম্বারের কল রেকর্ড বা কল লিষ্ট বের করলেই আসল তথ্য বেড়িয়ে আসবে।

ম‍্যানেজার জুলফিকার আলী তাদের অর্থনৈতিক সুবিধা দিয়ে নাশকতার সহযোগিতা করছেন বলে বিএনপির এক নেতার দাবী।

জুলফিকার আলী যে আওয়ামী লীগের লোক তাহা তার চাকুরীর পুলিশ ভেরিফিকেশনেই সেই তথ্য রয়েছে। এ জন্য তিনি পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পদন্নোতিও পেয়েছেন।

জুলফিকার আলীর ফোনে বিআরটিসির কর্মকর্তা (যুগ্ম সচিব) ফোন করে কথা বলে। রবিউল, মেজবাদের স্বার্থের পরিপন্থী হওয়ায় জুলফিকার তা বলে দেন রবিউল ও মেজবার কাছে। তাহলে প্রশ্ন দাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারীদের সাথে কিসের এত প্রেম। না কি দলীয় সহানুভূতি। তিনি এসে একজন বিএনপির একনিষ্ঠ কর্মী হাফিজকে খুলনায় বদলি করে দিয়েছে।

বগুড়া বাড়ি হলেই বিএনপি হয়ে যায় না। তেমনি গোপালগঞ্জ বাড়ি হলেই আওয়ামী লীগ হয়ে যায় না এই উক্তিটি সত্যি প্রমাণিত করেছে বিআরটিসির ম্যানেজার জুলফিকার আলী।

বরিশালের নথুল্লাবাদ এলাকার বিএনপির নেতা জসীম বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল, মেজবা। তাদের সাথেই বতর্মান ম‍্যানেজারের উঠা বসা। সন্ধ্যার সময় গেট আটকানো থাকে বাহিরের কেউ প্রবেশ করতে পারে না। ম‍্যনেজার যাকে ভিতরে যাওয়ার নির্দেশ দেন তারাই শুধু মাত্র ঢুকতে পারেন। ভিতরে বসে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। কেননা তার আওয়ামী লীগের লোক জনের সাথেই তার সম্পর্ক বেশি। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এ বিষয়ে ক্ষতিয়ে দেখতে হবে।

তিনি আরো বলেন, নভেম্বর ১২, ১৩, ১৪ তারিখ রাতের ভিডিও চেক ও তার মুটো ফোন এবং মোবাইল নাম্বারের কল লিষ্ট চেক দিলেই বের হয়ে যাবে নাশকতার পরিকল্পনার প্রকৃত ঘটনা। প্রয়োজনে জুলফিকার আলীকে গ্রেফতার করে রাষ্ট্রের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করেছেন তিনি তাহা বের করার অনুরোধ করছি।

বরিশালে বিআরটিসির এক কর্মকর্তা বলেন, আওয়ামী লীগের সময় সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর সাথে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি করেছেন রবিউল ও মেজবা। তাদের সাথেই বতর্মান ম‍্যানেজারের উঠা বসা এটা সঠিক। রবিউল, মেজবা ছাড়া তিনি কিছু বুঝতে চায় না ম‍্যনেজার। পটুয়াখালী জেলায় বি আর টি সির জন্য জমি দেখতে নিদের্শনা রয়েছে সেখানেও রবিউল, মেজবাদের সাথে নিয়ে গিয়েছিল। অথচ পটুয়াখালী জেলায় রবিউল, মেজবার বাড়ি না। পটুয়াখালী জেলার চালক রয়েছে তাদের না নিয়ে যায় ম‍্যনেজার। প্রায় সময়ই তার রুমে মিটিং হয় অনেক লোক জন থাকে সে সময় ও রবিউল ও মেজবা উপস্থিত থাকে।

এ সকল বিষয়ে বরিশাল বিআরটিসির ম‍্যানেজার জুলফিকার আলীর সাথে কথা হলে তিনি বলেন, আমি চেয়ারম্যান সাহেবের নির্দেশে তাদের সাথে মিটিং করেছি। এখানে আমার কোন দোষ নেই।

তিনি আরো বলেন, আমরা সব সময় চেয়ারম্যান এবং জিএম সাহেবদের নির্দেশ পালন করি। তারা যখন যেভাবে বলেন আমরা শুধু তাদের আদেশ পালন করি।