• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক


প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন / ৩
টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ কিশোর আটক

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) রাতে উপজেলার মধুমতি নদীর শেখ লুৎফর রহমান সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কিশোর টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা। সে সাংবাদিক মাহবুবুর রহমান মুরাদের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় মাদকসংক্রান্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ ওই কিশোরকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ১০ পিস ইয়াবাসহ ওই কিশোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশের কাছে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই কিশোরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর অভিযান দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।