• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

খুলনায় চাঁদা না পেয়ে বাড়ির গেটে দুর্বৃত্তদের ফাঁকা গুলি


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন / ২
খুলনায় চাঁদা না পেয়ে বাড়ির গেটে দুর্বৃত্তদের ফাঁকা গুলি

খুলনা ব্যুরোঃ খুলনায় এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের পর এক ব্যক্তির বাড়ির গেট লক্ষ্য করে ফাঁকা গুলি ছুড়ে পালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে নগরীর দক্ষিণপাড়া খ্রিস্টানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিল্টন নামে এক ব্যক্তির কাছে কিছুদিন আগে এক লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, দাবিকৃত টাকা না দেওয়ায় বুধবার দুপুরে একটি মোটরসাইকেলে করে মুখোশ পরা তিন ব্যক্তি তাঁর বাড়ির সামনে আসে। পরে বাড়ির গেটের ওপর দিয়ে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

হঠাৎ গুলির শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, চাঁদা দাবির ঘটনার সঙ্গে গুলি ছোড়ার যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দুর্বৃত্তদের শনাক্ত ও আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে পুলিশের বক্তব্য, মামলা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।