• ঢাকা
  • সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ক্ষোভ


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১০:০৪ অপরাহ্ন / ৩
খুলনায় আবারও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, ক্ষোভ

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনায় আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দিয়ে মুখ ঢেকে দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে একই গ্রাফিতিতে কালি লাগানোর পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে নতুন করে গ্রাফিতিটি আঁকানোর ব্যবস্থা করেন। তবে কয়েক দিনের ব্যবধানে আবারও একই ঘটনা ঘটল।

আজ ২২ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনকে ঘিরে খুলনা নগরের বিভিন্ন দেয়াল নানা চিত্র ও গ্রাফিতিতে সাজানো হয়েছে। এর মধ্যে কেডিএ অ্যাভিনিউয়ের সামনের একটি দেয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকা হয়।
এর আগে দুর্বৃত্তরা ওই গ্রাফিতিতে কালি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল ঢেকে দেয়। বিষয়টি জানার পর খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে আবারও নতুন করে গ্রাফিতিটি আঁকানোর উদ্যোগ নেন।
কিন্তু সেই গ্রাফিতিতে আবারও কালি দেওয়ার ঘটনা ঘটেছে। একই গ্রাফিতিতে বারবার এমন ঘটনায় নগরবাসীর মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়েছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কারা এবং কী উদ্দেশ্যে বারবার কালি দিচ্ছে, তা খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকেরা