• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ


প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন / ৯
কাশিয়ানীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩নং মাহমুদপুর ইউনিয়ন বিএনপি শাখা কমিটির সভাপতি এম এম আনোয়ার হোসেন (মন্টু)-কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গত ২৪ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ জারি করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক শেখ রিয়াজ সেলিম স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে এম এম আনোয়ার হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে।

তার এই রূপ কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও দলীয় গঠনতন্ত্রের পরিপন্থী। এমতাবস্থায়, তাঁর বিরুদ্ধে কেন শাস্তিমূলক বা বহিষ্কারের মতো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীগণের নিকট লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।