

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ জাতীয় পত্রিকা ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’-এর ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল। পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান, দায়িত্বশীলতা ও নিয়মিত সংবাদ সংগ্রহের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার ( ২৪ নভেম্বর ) রাত ৮ ঘটিক রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক আয়োজনে যুক্ত ছিলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসান সহ পত্রিকাটির বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পত্রিকা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সারাদেশে কর্মরত প্রতিনিধিদের পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান, দায়িত্বশীলতা এবং নিয়মিত সংবাদ সংগ্রহের কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে মোস্তফা কামালকে ২০২৬ সালের দেশসেরা উপজেলা প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এ সম্মাননা অর্জনের প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল পত্রিকাটির সম্পাদক, পরিচালনা পর্ষদসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, এ স্বীকৃতি তার পেশাগত দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও চরভদ্রাসন তথা ফরিদপুরের মানুষের সুখ-দুঃখ, এলাকার সমস্যা, উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠ ভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরতে তিনি সচেষ্ট থাকবেন।
এদিকে, মোস্তফা কামালের এ অর্জনে চরভদ্রাসনের স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা তার পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আপনার মতামত লিখুন :