

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। ৩০ মার্চ সোমবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহন করা বিমান অবতরণ করেন। তার আগমনে বিমানবন্দরে নেতাকর্মী, সমর্থক ও আত্মীয় স্বজনেরা ভিড় করেন।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ১০নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া সপরিবার নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দেশে এসেছেন।
জিয়াউর রহমান জিয়া বলেন আমি পবিত্র ওমরাহ পালনে মহান আল্লাহর দরবারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ সরকার প্রধান ও দেশের সকল মানুষের জন্য দোয়া কামনা করেছি।
গত ৫ মার্চ সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনায় ওমরাহ করতে সপরিবার নিয়ে দেশে ছাড়েন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য, ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ১০নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমান জিয়া।
আপনার মতামত লিখুন :