

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার দুপুরে মহানগরের কোনাবাড়ী বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘিয়া এলাকায় আবু হানিফ ও হানিফ সরকার এর মধ্যে ২৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় হানিফ মুন্সি অভিযোগ দায়ের করলে গাজীপুর আদালত ১৪৫ ধারার নির্দেশনা দেয়। এ প্রেক্ষিতে কোনাবাড়ী মেট্রো থানা পুলিশ দুই পক্ষকে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখার জন্য ১৪৫ ধারা জারি করে ।
১৪৫ ধারা উপেক্ষা করে হানিফ সরকার তার লোকজন নিয়ে ওই জমি জবরদখলের চেষ্টা করে। এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী আবু হানিফ জানান, ওই জমি তাদের ক্রয়কৃত সম্পত্তি। বেশ কিছু দিন ধরে এই জমি
নিয়ে বিরোধ থাকায় মামলা দায়েরের পর ১৪৫
ধারা জারি করা হয়েছে। ১৪৫ ধারা আমান্য করে
হানিফ সরকার ও তার লোকজন জবরদখলের
চেষ্টা করে। এতে বাধা দিলে আমিসহ আমার
পরিবারের সদস্যদের উপর অতর্কৃত হামলা চালায়। হানিফ সরকারের দাবীকৃত সম্পত্তি অনেক আগেই তার পূর্ব পুরুষরা বেশি বিক্রি করে ফেলেছে। তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সকলের সহযোগিতা চাই।
অন্যদিকে হানিফ সরকার বলেন, এটি আমার পৈত্রিক সম্পত্তি। তারা জবরদখল করে রেখেছে। আমি বাউন্ডারি করেছি সাইনবোর্ড দিয়েছি আবু হানিফের লোকজন ভেঙে ফেলে। তিনি বলেন, ১৪৫ ধারার বিষয়ে আমার জানা নাই।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :