• ঢাকা
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

চরভদ‍্রাসন উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন


প্রকাশের সময় : মে ১, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন /
চরভদ‍্রাসন উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন

এম এম সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি চরভদ্রাসন উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলার মিনি কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা উপজেলা সহকারী কমিশনার ভুমি জায়েদ হোসাইন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।

“প্রতিটি শ্রমজীবী মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকুক, দূর হোক বৈষম্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় বক্তারা শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য দেন ডা. ননী গোপাল, উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান মোল্যা, উপজেলা যুবদল সভাপতি মোজাফ্ফর হোসেন জাফর, উপজেলা শ্রমিক দল সভাপতি শেখ আসলাম এবং সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন শহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দেশ ও জাতির উন্নয়নে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই তাদের ন্যায্য অধিকার সংরক্ষণ, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যঝুঁকি হ্রাসে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।