• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত মিল্লাত এখনও ধরাছোঁয়ার বাইরে!


প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ২:০৪ অপরাহ্ন / ২৭৪
লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত মিল্লাত এখনও ধরাছোঁয়ার বাইরে!

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থানার মামলা নং-১২, তারিখ-১০/০৩/২০২৬খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭/৪২৭ পেনাল কোড। অত্র মামলা ঘটনার তারিখ ও সময়ে অর্থাৎ ০৯/০৩/২০২৬ইং তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকা হইতে অনুমান রাত ০৩.৩০ ঘটিকা পর্যন্ত সময়ে চন্দ্রগঞ্জ থানাধীন ১৮নং কুশাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কুশাখালী সাকিনস্থ প্রবাসী শোয়েব কোম্পানির ০১ তলা বিশিষ্ট দালান ঘর হতে অজ্ঞাতনামা ০৭/০৮ জন ডাকাত সর্বমোট ২৯ ভরি ০৬ আনা ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য অনুমান- ৫৮,৭৫,০০০/- (আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার) টাকা ও নগদ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা, এবং ১টি মোবাইল ফোন, যাহার মূল্য অনুমান ২২,০০০/-টাকাসহ সর্বমোট ৫৯,৯৭,০০০/-(ঊনষাট লক্ষ সাতানব্বই হাজার) টাকা মূল্যের মালামাল লুন্ঠন করে নিয়ে যায়। উক্ত ঘটনার বিষয়ে এজাহার দায়ের করিলে মামলাটি রুজু করিয়া লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলের সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিমকে এর ছায়া তদন্তের দায়িত্ব দেওয়া হয় এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরশেদ আলম এর সংগৃহীত গোপনীয় তথ্য ও তত্বাবধানে চন্দ্রগঞ্জ থানার পুলিশ অফিসার ও ফোর্স রাতভর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করাকালে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী ১। মোঃ খোরশেদ আলম (৪০), পিতা-মৃত আতরের জামান, মাতা-জাহানারা বেগম, সাং-গনিপুর (কাজী বাড়ী), ৯নং ওয়ার্ড, ১০নং চন্দ্রগঞ্জ ইউপি, ২। শাহাদাত হোসেন মোহন (২৭), পিতা-শাহাবুদ্দিন, মাতা-মায়া বেগম, সাং-পূর্ব সৈয়দ পুর (করম উদ্দিন মুন্সি বাড়ী), ০৬নং ওয়ার্ড, ১২নং চরশাহী ইউপি, উভয়থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুরকে গ্রেফতার করিতে সক্ষম হয়। ডাকাত খোরশেদ আলম এর বাড়ী হইতে নগদ ৩, ০০,০০০/-টাকা ও অনুমান ২ ভরি ১০ আনা ৩ রতি ওজনের স্বর্ণালংকার এবং ডাকাত শাহাদাত হোসেন মোহন এর বাসা হতে নগদ ৫,০০০/-টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মতে স্বর্ণ ব্যবসায়ী ৩। শুভ কর্মকার (৩০), পিতা-সঞ্জয় কর্মকার, মাতা-মাধুবী রানী কর্মকার, সাং-ধন্যপুর (বড় কর্মকার বাড়ী), সর্বথানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর এর দোকান হইতে ১ ভরি ১২ আনা, ৪। অরূপ রায় (৩০), ৫। স্বরুপ রায় (২৬), পিতা-দিলীপ রায়, মাতা-মিনুরানী রায়, সাং-সারার পত্রিশ (স্বর্নকার বাড়ী), ০৯নং ওয়ার্ড, ০৮নং নোয়াখোলা ইউপি, থানা-চাটখিল, জেলা-নোয়াখালীদ্বয়ের দোকান হইতে ৫ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়। আসামীদের দখল হইতে মোট ১০ ভরি ৫ আনা ৩ রতি ওজনের লুন্ঠিত স্বর্ণালংকার যাহার বর্তমান বাজার মূল্য অনুমান-২৬,০০,০০০ (ছাব্বিশ লক্ষ) টাকা এবং নগদ ৩,০৫,০০০/-টাকাসহ সর্বমোট ২৯,০৫,০০০/-(উনত্রিশ লক্ষ পাঁচ হাজার) টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়। আসামীদেরকে জিজ্ঞাসাবাদে অপরাপর অজ্ঞাতনামা আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।