

এম রাসেল সরকারঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ছিনতাইকারী বলে জানা গেছে। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন মোবারক হোসেন ও বিল্লাল মিয়া।
সোনারগাঁ থানার ওসি এমএ বারী জানান, হামলার ঘটনাটি গুরুত্ব দিয়ে অভিযান চালানো হয়। গ্রেফতার দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রোববার (৮ ডিসেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, ব্যাগস ছিনতাই করা হয়। এ ঘটনায় আহত হন দুজন।
আপনার মতামত লিখুন :