• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাগুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার : ধর্ষণের পর হত্যার অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন / ৪৮
নিখোঁজের ১৬ ঘণ্টা পর মাগুরায় গৃহবধূর মরদেহ উদ্ধার : ধর্ষণের পর হত্যার অভিযোগ

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে নিহতের বাবার বাড়ির পাশের একটি এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত লিমা খাতুন উপজেলার গয়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের আবদুল হাইয়ের মেয়ে। তাঁর স্বামী সুজন মিয়া ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর গ্রামের বাসিন্দা (পিতা- মৃত মরজেল)। লিমা বর্তমানে বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি তদন্ত) জানান, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। লিমার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না এবং ধর্ষণের শিকার হয়েছেন কি না তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।