• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৬, ৮:০১ অপরাহ্ন / ৩
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ কতৃক আয়োজিত ৫৫ তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“করবো সমবায় গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে, রবিবার (৮ নভেম্বর) সকাল ১১ টার সময় র‍্যালি শেষে উপজেলা পরিষদের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবেহায়াত, বিশেষ অতিথি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলহাজ্ব মিজানুর রহমান,মধ্যনগর থানার উপ পরিদর্শক উৎপুল কুমার শাহা,মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান প্রমুখ।

এছাড়াও এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং ৭২টি সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন সমবায় একটি দলবদ্ধ মানবগোষ্ঠীকে উন্নয়ন করতে সহায়তা করে। বিভিন্ন কর্মসংস্থান তৈরি করে বেকারত্ব কমিয়ে আনা সম্ভব। তাই নিয়ম নীতি মেনে সমবায় সমিতি পরিচালনা করা সকল সদস্য গনের দায়িত্ব। তাছাড়া শ্রেষ্ঠ সীমিত হিসেবে মধ্যনগর ঋণ দান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের হাতে সম্মাননা ক্রেস্ট পুরস্কার তুলে দেওয়া হয়। এবং দুইজন সদস্যকে ঋণ ও সঞ্চয় প্রদান করা হয়।