• ঢাকা
  • রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বেনাপোলে ১১১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি


প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন / ৬৪
বেনাপোলে ১১১ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি

আজিজুল ইসলাম, বেনাপোল, যশোরঃ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় এস্কাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২২ আগস্ট শনিবার সকাল ৭টায় খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ দৌলতপুর বিওপির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার করা হয়।

সকালে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাচালানিকে আটক করা সম্ভব হয়নি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি এবং জিরো-নাইট টহলসহ বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।