• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে ৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন / ৪
ফরিদপুরের চরভদ্রাসনে ৭ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাদক উদ্ধার, বিশেষ অভিযান পরিচালনা কালে চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ সফর আলী এর দিকনির্দেশনা এসআই গোলাম হোসেনের নেতৃত্বে সঙ্গীও ফোর্স নিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ( ২০ অক্টোবর ) বিকেল ৩ ঘটিকায় চরভদ্রাসন বাজারের লালমিয়া বেডিং নামের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ভাঙ্গা উপজেলার চান্দ্রা বাজার এলাকার মৃত সামছু সরদারের ছেলে রিপন সরদার (৩২) এবং একই এলাকার মৃত অনিল মালোর ছেলে মনু মালো (৪০)।

পুলিশের লিখিত তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে রিপন সরদারের কাছ থেকে পাঁচ পিস এবং মনু মালোর কাছ থেকে দুই পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ৭ পিস ট্যাবলেটের মোট ওজন আনুমানিক শূন্য দশমিক সাত গ্রাম এবং আনুমানিক মূল্য ২ হাজার ১০০ টাকা বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।

চরভদ্রাসন থানা অফিসার্স ইনচার্জ সফর আলী বলেন চরভদ্রাসনকে মাদক মুক্ত করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাতে মাদকের ব্যবহার না হতে পারে সেই লক্ষ্যে সারা চরভদ্রাসন জুড়ে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ তারই অংশ হিসেবে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে আগামিকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।