• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন


প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৬, ১০:১৯ অপরাহ্ন / ১১৪
ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন ফরিদপুরঃ “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য সড়ক র‍্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার ( ১৬ আগস্ট ) উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য সড়ক র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা মিনি কনফারেন্স হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠানে আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান, হাবিবুল্লাহ মোল্যা, আহ্বায়ক বিএনপি অহিদুজ্জামান মোল্যা, সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী, যুব দলের সভাপতি মোজাফ্ফর হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক ওহাব মোল্যা, সাংবাদিক আব্দুর সবুর, লিয়াকত আলী, এম, এম, সাইফুর রহমান, আব্দুস সালাম ও আহম্মেদ আল ইভান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী ও মৎস্যচাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষিদের আরও উৎসাহিত করতে সরকারি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া বর্তমানে বহুল প্রচলিত ও নিষিদ্ধ চায়না দুয়ারি ও মশারি জাল সম্পূর্ন ধ্বংসের আহ্বান জানান। পরে সফল মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।