• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 


প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন / ৭১
টুঙ্গিপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাটগাতী বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন শেখ, সহসভাপতি জিল্লাল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখ, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। রাজনৈতিক জীবনে তিনি নানা ধরনের নির্যাতন ও প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও তিনি তাঁর নীতি ও আদর্শ থেকে কখনো সরে যাননি। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদানের কথাও বক্তারা তুলে ধরেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া নানা সংকট ও প্রতিকূলতার মধ্যেও সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস।

পরে বেগম খালেদা জিয়ার পরোপারের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।