

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটিইউ)তে দুর্নীতি ও শিক্ষক নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পর ভিসির অফিস রুমের সামনে অবস্থান করেছে শিক্ষার্থীরা। অবস্থান পর তার ভিসি . হোসেন উদ্দিন শেখর অফিস রুমে অবরুদ্ধ হয়ে আছে।
রবিবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদি চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ পরেই তারা ভিসিকে অবরুদ্ধ করে এই অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভিসির অফিস রুমের সামনে ভিসির পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় শিক্ষার্থীরা জানায়, ভিসি ড. হোসেন উদ্দিন শেখর, প্রোভিসি ড. মোঃ সোহেল হাসান ও ভিসির একান্ত সহকারী আব্দুল্লাহ আল তোফায়েল গত বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে বড় দুর্নীতি করে। পরবর্তীতে ওই নিয়োগ নিলাম তুলে অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দেয় ভিসি। এমন খবর একটি বেসরকারি টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন করার পর শিক্ষার্থীরা ভিসি, প্রো ভিসি ও ভিসির একান্ত সহকারী’র পদত্যাগ চেয়ে এই অবস্থান নেয় তারা।
আপনার মতামত লিখুন :