• ঢাকা
  • সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান


প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৬, ৮:৫৪ পূর্বাহ্ন /
গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সহ সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান।

রোববার (৩০ আগস্ট ) তিনি গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলার পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অফ অনার প্রদান করেন।

পরে অতিরিক্ত ডিআইজি মোঃ সিদ্দিকুর রহমান পর্যায়ক্রমে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট দপ্তরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) রনি হাওলাদারসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্ষিক পরিদর্শনের মাধ্যমে তিনি পুলিশের প্রশাসনিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাগত দক্ষতা ও জননিরাপত্তামূলক কার্যক্রম আরো গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।