• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২৪, ৪:৪৩ অপরাহ্ন / ২১৪
গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ দেশব্যাপী জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচির অধীনে গোপালগঞ্জ জেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

জাকের পার্টি গোপালগঞ্জ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
এতে কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে জাকের পার্টি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিতর্কমুক্ত, অংশগ্রহনমুলক, সর্বজন গ্রহনযোগ্য, উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হলে ই-ভোটিং ও ব্লক চেইন টেকনোলজি প্রবর্তন করতে হবে।