• ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২, দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন / ১৭
খুলনার ডুমুরিয়ায় বাসের ধাক্কায় নিহত ২, দুমড়েমুচড়ে গেল মোটরসাইকেল

রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ১৮ মাইল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের মৃত বারিক গাজীর ছেলে আব্দুর রউফ গাজী (৪৫) এবং একই গ্রামের কাটাখাল এলাকার মালেক সরদারের ছেলে ইউনুস সরদার (২৪)।

প্রাপ্ত তথ্যমতে, রাতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।