• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ী কার্তিক কর্মকারের


প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন / ২৭
খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় প্রাণ গেল স্বর্ণ ব্যবসায়ী কার্তিক কর্মকারের

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় কার্তিক কর্মকার (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া থানাধীন গুটুদিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত কার্তিক কর্মকার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের কর্মকার পাড়ার স্থায়ী বাসিন্দা। তবে বর্তমানে তিনি শোভনার গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

কার্তিক কর্মকারের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতো পথচলা শুরু করলেও আর ঘরে ফেরা হলো না তাঁর। একটি সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবনের পথচলা, স্বজনদের জন্য রেখে গেল গভীর শোক ও অপূরণীয় ক্ষতি।

সড়কে এমন মর্মান্তিক মৃত্যু কারও কাম্য নয়। চালকদের সতর্কতা ও দায়িত্বশীল আচরণই পারে অনেক দুর্ঘটনা প্রতিরোধ করতে। আর কোনো পরিবারকে যেন এভাবে অকালে প্রিয়জন হারানোর বেদনা সহ্য করতে না হয়—এটাই সবার প্রত্যাশা।